নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ৬৯ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৪ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকার। ৩৬ কোটি ৫২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ইস্টার্ন হাউজিং লিমিটেড , আইটি কনসালটেন্টস লিমিটেড, জেনেক্স ইনফোসিস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
Posted ০৮:০১ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com