নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ জুলাই ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। রবিবার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। কোম্পানিটি আগের বছর একই সময় লোকসান করেছিল ১২ পয়সা। ৩০ জুন.২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত তারিখ ও রেকর্ড ডেট এখনো চূড়ান্ত হয়নি। উচ্চ আদালতের অনুমতির পর কোম্পানিটি এজিএমের নতুন তারিখ জানাবে।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com