Ad
x

ড্যাফোডিল কম্পিউটার্সের লেনদেন স্থগিত

সোমবার, ১৩ জুলাই ২০২৬   প্রিন্ট   ২৫ বার পঠিত

ড্যাফোডিল কম্পিউটার্সের লেনদেন স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্সর লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার কোম্পানিটির অস্বাভাবিক দর বৃদ্ধি ও শেয়ার লেনদেন হওয়ার কারণে ডিএসই লেনদেন স্থগিত করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ লেনদেনের শুরু থেকে কোম্পানিটির দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এদিন বেলা ১১টা পর্যন্ত ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ৩ টাকা বা ১.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ শেয়ারটি ১৬৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। গতকাল কোম্পানিটি সর্বশেষ ১৬০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছিল। উল্লেখ্য, এর আগে কোম্পানিটির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই সতর্কবার্তা পাঠিয়েছিল। এরপরেও কোম্পানিটির দর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া কোম্পানিটির এমন দর বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির পেছনে কারসাজি চক্রের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই বিএসিইসির নির্দেশে ডিএসই কোম্পানিটির লেনদেন এক ঘণ্টার মধ্যে স্থগিত করে দেয়।

Facebook Comments Box

Posted ১২:০১ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com