|

Advertisement
×

মেঘনা লাইফের ৩০তম এজিএমে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৫০ বার পঠিত

মেঘনা লাইফের ৩০তম এজিএমে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবনবিমা কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে শেয়ারহোল্ডাররা অংশ নেন।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, জান্নাতুল ফেরদৌস, মো. জাহিদ আনোয়ার খান, মো. মঈন উদ্দিন, দিলরুবা শারমিন ও সবিতা ফেরদৌসীসহ অন্যান্য পরিচালক এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তারেক, এফসিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও কোম্পানি সচিব এনামুল হক খান, এসিএস।

সভায় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২৮৬ কোটি ৭৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। একই সঙ্গে কোম্পানিকে আরও প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সভা শেষে ২০২৬ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কোম্পানির ধারাবাহিক সাফল্যের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান।

এ ছাড়া কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, বীমাকর্মী, পলিসিহোল্ডার ও শেয়ারহোল্ডারদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান তিনি।

Facebook Comments Box

Posted ০৩:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com