|

Advertisement
×

স্কয়ার ফার্মার ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন পরিচালক, বেড়েছে আয় ও লভ্যাংশ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

স্কয়ার ফার্মার ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন পরিচালক, বেড়েছে আয় ও লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক রত্না পাত্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার কেনার পরিকল্পনা রয়েছে তাঁর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, কোম্পানিটির আর্থিক ফলাফলও ইতিবাচক ধারায় রয়েছে। সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৩১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৭ টাকা ৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ টাকা ২০ পয়সা।

আলোচ্য হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৯৯ পয়সা।

পাঁচ বছরে ধারাবাহিকভাবে বেড়েছে লভ্যাংশ

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, কয়েক বছর ধরেই কোম্পানিটি নগদ লভ্যাংশের পরিমাণ বাড়াচ্ছে।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটির পর্ষদ। ওই বছরে ইপিএস ছিল ২৭ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৫৭ টাকা ৮৮ পয়সায়।

এর আগের ২০২৩-২৪ হিসাব বছরে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ওই বছর ইপিএস ছিল ২৩ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে এনএভিপিএস ছিল ১৪২ টাকা ৫ পয়সা।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ওই বছর ইপিএস ছিল ২১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে এনএভিপিএস দাঁড়ায় ১২৯ টাকা ৯৫ পয়সায়।

এ ছাড়া ২০২১-২২ হিসাব বছরে ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটির পর্ষদ। ওই বছর ইপিএস ছিল ২০ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে এনএভিপিএস ছিল ১১৬ টাকা ৭০ পয়সা।

অর্থাৎ পাঁচ হিসাব বছরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিটির ঘোষিত নগদ লভ্যাংশের হার ১০০ শতাংশ থেকে বেড়ে ১৩০ শতাংশে দাঁড়িয়েছে।

ঋণমান সর্বোচ্চ শ্রেণিতে

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-১’ নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং দেওয়া হয়েছে।

কোম্পানির মূলধন ও শেয়ার মালিকানা

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ হাজার ৯০৫ কোটি ৪ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪৪ দশমিক ১৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩ দশমিক ৯২ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ৮৯ শতাংশ শেয়ার। বাকি ২৮ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com