|

Advertisement
×

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

রবিবার, ২২ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১১ বার পঠিত

সূচকের উত্থানে বেড়েছে  লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২ টির, দর কমেছে ১০৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। ডিএসইতে ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৬ পয়েন্টে। সিএসইতে ১৮১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০ টির দর বেড়েছে, কমেছে ৪৯ টির এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৫ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com