|

Advertisement
×

বোনাস অনুমোদনের জন্য বিএসইসিতে এশিয়াটিকের আবেদন

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

বোনাস অনুমোদনের জন্য বিএসইসিতে এশিয়াটিকের আবেদন

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ বিতরণের অনুমোদন চেয়ে আবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বোনাস শেয়ার বিতরণ করতে হলে কমিশনের অনুমোদন নিতে হবে কোম্পানিটিকে। যে কারণে কোম্পানিটি বিএসইসির বোনাস শেয়ার বিতরণের অনুমোদন চেয়ে আবেদন করেছে। অনুমোদনের পর এশিয়াটিক ল্যাবরেটরিজ বোনাস শেয়ার বিতরণ করতে পারবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com