|

Advertisement
×

ওয়ালটনের সাধারণ শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১৪ বার পঠিত

ওয়ালটনের সাধারণ শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দকরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৪ নভেম্বর দেওয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি কোম্পানিটির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দকরণের সম্মতি দিয়েছে। এসব শেয়ার ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনুকূলে বরাদ্দ করা হবে। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির একীভূতকরণ স্কিম এবং হাইকোর্ট বিভাগের কোম্পানি-সংক্রান্ত মামলা নম্বর ৩১৮/২০২৬-এ দেওয়া আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ শেয়ার ইস্যু ও বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com