বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্ত্রীকে ৩০ লাখ শেয়ার দিলেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা

রবিবার, ২৩ জুন ২০১৯   প্রিন্ট   ৭৭৬ বার পঠিত

স্ত্রীকে ৩০ লাখ শেয়ার দিলেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংকের উদ্যোক্তা ফখরুল আনোয়ার তার স্ত্রী শাহাজাদী সৈয়দ শামীম আহমেদকে ৩০ লাখ শেয়ার উপহার দিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, ফখরুল আনোয়ারের বিও হিসাব থেকে তার স্ত্রীর বিও হিসেবে শেয়ার সরবরাহ করা হয়েছে বলে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, ফখরুল আনোয়ার তার স্ত্রী শাহাজাদী সৈয়দ শামীম আহমেদকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দেন গত ১৩ জুন। ওই ঘোষণা অনুযায়ী, ফখরুল আনোয়ারের কাছে থাকা ৩০ লাখ শেয়ার তার স্ত্রীর অনুকূলে সরবরাহ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৮৮৩ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৩টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৩৯ দশমিক ৩২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪০ দশমিক ৩৭ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক শূন্য ৩ শতাংশ এবং বিদেশিদের কাছে ১ দশমিক ২৮ শতাংশ শেয়ার আছে।

Facebook Comments Box

Posted ১২:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com