রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

রবিবার, ০৭ জুন ২০২৬   প্রিন্ট   ৩২ বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) আধুনিক ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে আজ ডি আর টাওয়ার (২য় তলা) ৬৫/২/২ বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, মতিঝিল, ঢাকায় নতুন এবং সুপরিসর স্থানে স্থানান্তরিত হয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম.এ. কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় স্থানান্তরিত মতিঝিল শাখার (ইসলামিক ব্যাংকিং) শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকবৃন্দ-নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান এবং মোঃ রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এম.এ. কাশেম বলেন, “গ্রাহকদের আধুনিক, দ্রুত এবং নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় মতিঝিল শাখাটি (ইসলামিক ব্যাংকিং) নতুন ও উন্নত স্থানে স্থানান্তর করা হলো। নতুন এই সুপরিসর শাখার মাধ্যমে সম্মানিত গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল ইসলামিক ব্যাংকিং সেবার দুয়ার উন্মোচিত হলো।

আমরা গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে চাই”। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা প্রধান মাহমুদুল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আধুনিক অবকাঠামো ও উন্নত ডিজিটাল ব্যাংকিং সুবিধাসম্পন্ন স্থানান্তরিত এ শাখা থেকে গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত ইসলামিক ব্যাংকিং-এর পূর্ণাঙ্গ সেবা প্রদান করা হবে। এর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে তার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

Facebook Comments Box

Posted ০৬:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com