সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দুবাইয়ের শাসককে ছেড়ে গেলেন প্রিন্সেস হায়া

বিবিএনিউজ.নেট

রবিবার, ৩০ জুন ২০১৯   প্রিন্ট   ৭৩৮ বার পঠিত

দুবাইয়ের শাসককে ছেড়ে গেলেন প্রিন্সেস হায়া

সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতৌমকে ছেড়ে জার্মানিতে পাড়ি জমিয়েছেন তার স্ত্রী প্রিন্সেস হায়া। তবে যাওয়ার সময় ‘নতুন জীবন’ শুরু করতে নিয়ে গেছেন প্রায় চার কোটি ডলার। সঙ্গে পুত্র ও কন্যাকেও।

গত ফেব্রুয়ারি থেকে প্রায় ‘লাপাত্তা’ প্রিন্সেস হায়ার জার্মানিতে চলে যাওয়ার এ খবর শনিবার ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। বলা হচ্ছে, ৪৫ বছর বয়সী প্রিন্সেস হায়া ইউরোপের দেশটিতে গিয়ে ‘রাজনৈতিক আশ্রয়’ (অ্যাসাইলাম) চেয়েছেন এবং ৬৯ বছর বয়সী স্বামী শেখ মোহাম্মদের সঙ্গে বিচ্ছেদের নথি পাঠিয়ে দিয়েছেন।

প্রিন্সেস হায়া জার্মানিতে আশ্রয় নেওয়ার পর দেশটির সঙ্গে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে আরব আমিরাতের। সংবাদমাধ্যমের খবর, শেখ মোহাম্মদ তার স্ত্রী হায়া, ৭ বছর বয়সী পুত্র জায়েদ ও ১১ বছর বয়সী কন্যা আল জালিলাকে ফেরত দিতে বলেছেন বার্লিন কর্তৃপক্ষকে।একটি অনুষ্ঠানে প্রিন্সেস হায়াতবে জার্মানির কর্তৃপক্ষ আরব আমিরাতের এ নেতার বক্তব্য প্রত্যাখ্যান করে জানিয়েছে, প্রিন্সেস হায়া আশ্রয় চাওয়ায় তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানাচ্ছে, জর্দানের রাজকুমারী (প্রয়াত বাদশাহ হুসেইন বিন তালালের মেয়ে) প্রিন্সেস হায়া প্রথমে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু যুক্তরাজ্য তাকে আমিরাতে ফেরত পাঠিয়ে দিতে পারে বলে শঙ্কা থেকে তিনি জার্মানিতেই পাড়ি জমান।

২০০৪ সালে শেখ মোহাম্মদ বিন রশিদের সঙ্গে বিয়ে হয় জর্দানের এ রাজকুমারীর। দু’জনের প্রায় ১৫ বছরের সংসারে এসেছে আল জালিলা ও জায়েদ। গত বেশ ক’মাস ধরে শেখ মোহাম্মদের পরিবারে দ্বন্দ্বের খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমে। এই দ্বন্দ্বের জেরেই প্রিন্সেস হায়া ‘স্বামী-ত্যাগ’ করেছেন বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
×

Posted ০১:৪৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com