বিবিএনিউজ.নেট
রবিবার, ১৪ জুলাই ২০১৯ প্রিন্ট ৬২৫ বার পঠিত
রাজধানীর গুলশান এলাকার একটি ১০তলা ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
আজ রোববার সকাল সোয়া ৯টায় গুলশান-১ এর ৩ নম্বর রোডের ১/বি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদর দফতর কন্ট্রোল রুমের অপারেটর ফরিদ উদ্দিন বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ৫ মিনিটে আগুন নেভায়।’
তিনি জানান, গ্রাউন্ড ফ্লোরের বৈদ্যুতিক সাবস্টেশন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও বিস্তারিত প্রতিবেদন তৈরিতে ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে।
Posted ০২:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com