Ad
x

আশুলিয়ায় সুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রবিবার, ১১ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৬৬০ বার পঠিত

আশুলিয়ায় সুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সাভারের আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকায় একটি সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

শনিবার দিনগত রাত আড়াইটার দিকে আগুন লাগে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। সুতার গোডাউন হওয়ায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও মিরপুর থেকে জোন কমান্ডার একটি নিয়ে এসেছেন। মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Facebook Comments Box

Posted ০৯:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com