Ad
x

জিডিপি প্রবৃদ্ধিতে বিশ্বে সবার উপরে বাংলাদেশ : অর্থমন্ত্রী

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৬৭ বার পঠিত

জিডিপি প্রবৃদ্ধিতে বিশ্বে সবার উপরে বাংলাদেশ : অর্থমন্ত্রী

২০০৯ সাল থেকে শুরু করে এ পর্যন্ত অর্থাৎ গত ১০ বছরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথডে (চলতি বাজারমূল্য) বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে।

মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সোমবার এ তথ্যটি অবহিত করেন। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট ২০১৯ এ ‘দ্য স্পেক্টেটর ইনডেক্স’ কর্তৃক প্রকাশিত বিশ্বের ২৬টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তথ্যের ভিত্তেতে অর্থমন্ত্রী এ বিষয়টি তুলে ধরেন। যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি শতকরা ১৮৮ ভাগ এবং অন্যান্য দেশের মধ্যে চীন ১৭৭, ভারত ১১৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ এবং ব্রাজিল ১৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

এ অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে আরও জোরালো দৃষ্টান্ত স্থাপন করবে।

বাংলাদেশের এ অগ্রগতি ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী সবাইকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন এবং অর্থনৈতিক খাতে আরও শক্তিশালী অর্জনের মাধ্যমে অচিরেই বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্য অর্জন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে বলে আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com