বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৬৩৯ বার পঠিত
ঢাকায় প্রথমবারের মতো সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে অভিবাসন সম্পর্কিত বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বুধবার প্রথবারের মতো এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দল তিনদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছুবে। সফরকারী সুইস প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন সুইজারল্যান্ড সরকারের অভিবাসন বিষয়ক জাতীয় সচিবালয়ের আন্তর্জাতিক সহযোগিতা পরিচালক রাষ্ট্রদূত ভিনসেঞ্জো মাসিওলি।
ঢাকার সুইস দূতাবাস জানায়, অভিবাসন নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং শ্রম অভিবাসন সম্পর্কিত আঞ্চলিক ও বহুপাক্ষিক প্রক্রিয়াসমূহ নিয়ে মতবিনিময় করা এই বৈঠকের উদ্দেশ্য।
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শ্রম অভিবাসন (বিশেষত উপসাগরীয় অঞ্চলে) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা সত্ত্বেও অভিবাসী শ্রমিকরা কখনো নিজ দেশে অথবা তাদের গন্তব্য দেশে জটিল পরিস্থিতির সম্মুখীন হন। অভিবাসী শ্রমিকদের নিরাপদ অভিবাসন অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে সুইজারল্যান্ড স্থানীয়, জাতীয় এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের সাথে কাজ করে যাচ্ছে।
সফরকালে সুইস প্রতিনিধিদল ১২ সেপ্টেম্বর নরসিংদী জেলায় অভিবাসী শ্রমিকদের প্রত্যাবাসন এবং পুনর্বাসন বিষয়ক একটি প্রকল্প পরিদর্শন করবেন। সুইজারল্যান্ড ও ডেনমার্কের অর্থায়নে ব্র্যাক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সুইস প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে নাগরিক সমাজের প্রতিনিধি, কূটনৈতিক এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করবেন।
Posted ০৮:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com