বিবিএনিউজ.নেট
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৭১৯ বার পঠিত
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী বললেন, পুলিশ জানে না এমন কোনো বিষয় নেই। পুলিশ সব কিছুই দেখে, সব কিছুই জানে। আমি যা দেখতে পাই পুলিশ কি তা দেখতে পায় না? আমি ৬৭ বছর ধরে ঢাকা শহরে জুয়া খেলা দেখছি আর পুলিশ এটা দেখছে না বিষয়টা এমন নয়। পুলিশ দেখছে, কিন্তু ব্যবস্থা নিতে পারছে না। ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের চাপের মুখে পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে না। সব জুয়ার আসরের সঙ্গে প্রভাবশালী নেতারা জড়িয়ে আছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক চাপের মুখে পুলিশ যেহেতু জুয়া বন্ধ করতে পারে না। কোনো পদক্ষেপ নিতে গেলেই হুমকি-ধমকি আসে। আর চুপ করে থাকলে বরং জুয়ার টাকার ভাগ পাওয়া যায় তখন পুলিশ চুপ করেই থাকে। এখানে একতরফাভাবে পুলিশের উপর দোষ চাপানো ঠিক হবে না। কেননা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পুলিশ বড় কোনো পদক্ষেপ নিতে পারে না। এগুলো নির্ভও করে সরকারের ইচ্ছার উপর।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com