মঈন মোশাররফ :
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৮০১ বার পঠিত
যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী দাবী করেছেন, জিকে শামীম যুবলীগের কেউ নন। সে যুবলীগের নাম ভাঙ্গিয়েছে। কিন্তু বাস্তবতা তা বলছেনা। ওমর ফারুক চৌধুরীর সঙ্গে শামীমের অনেক ঘনিষ্ট ছবি এরইমধ্যে প্রকাশ পেয়েছে। ডয়চে ভেলে
এ দিকে যুবলীগের শীর্ষ পর্যায়ের যারা এই অপরাধে জড়িত তারা তাদের কথার মাধ্যমেই প্রমাণ দিচ্ছেন বলে, জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে জানিয়েছেন মানবাধিকার কর্মী নূর খান।
তিনি বলেন, শীর্ষ পর্যায়ের নেতৃত্বের আশ্রয় প্রশ্রয় ছাড়া এটা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী যাদের নাম ধরে বলেছেন তারাই এখন সুর পরিবর্তন করে টিকে থাকার চেষ্টা করছেন। তাদের সঙ্গে এই সব অপরাধীদের ঘনিষ্ট ছবি আমরা দেখেছি। প্রধানমন্ত্রীর ঘোষণার পরও তারা উল্টো হুমকি দিয়েছেন।
তিনি আরো বলেন, এখন বহিস্কার বা অন্যদল থেকে অনুপ্রবেশকারী বলে দায় এড়ানোর সুযোগ নেই। দায় নিয়ে যার যতটুকু সংশ্লিষ্টতা তা খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।
Posted ১২:০৯ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com