বিবিএনিউজ.নেট
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৬৩৮ বার পঠিত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে আবদুল আজিজ নামে ওই ব্যক্তির কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা জানায়, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল ওই ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান করা হবে। সে অনুযায়ী শুল্ক গোয়েন্দা নজরদারি শুরু করে। তখন আব্দুল আজিজ শাহজালালের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার কাছে স্বর্ণ আছে কি না জানতে চাওয়া হয়। তিনি অস্বীকার করলে দেহ তল্লাশি করে কিছু না পেয়ে তাকে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নেয়া হয়। সেখানে তার দেহে ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মলদ্বারে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬৯৮ গ্রাম। এই স্বর্ণের দাম প্রায় ৪০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা জানায়, ওই যাত্রীর কাছ থেকে ছয়টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
Posted ০১:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com