মঈন মোশাররফ :
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৬৫৩ বার পঠিত
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ৩৪তম বার্ষিক সাধারণ সভা আজ কারওয়ান বাজারস্থ কোম্পানীর নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ।
অনুষ্ঠানে কোম্পানীর সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালকবৃন্দের মধ্যে আলমগীর কবির এফসিএ, মতিউর রহমান, এস আই চৌধুরী, ব্রিগিডিয়ার জেঃ (অবঃ) নাসির উদ্দিন আহমেদ, মজিবুর রহমান, এয়ার কমোডর (অবঃ) মোঃ আবু বকর এফসিএ, দাস দেব প্রসাদ, কে আই হোসেন, মোহাম্মদ হারুন পাটোয়ারী, এস এম শামসুল আরেফিন, উদ্যোক্তা শেয়ার হোল্ডার আলহাজ্ব কে এম হাবীব জামান, সফিকুর রহমান টিটু, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের, ডিএমডি খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানীর বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার অংশ নেন। উপস্থিত শেয়ার হোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানীর বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের ব্যালেন্সসীট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩০% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি উপস্থিত শেযারহোল্ডারদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানীর অগ্রযাত্রা অব্যাহত রাখার বলে আশাবাদ ব্যক্ত করেন।
Posted ০৭:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com