Ad
x

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে বছরে আয় হয়েছে আড়াই কোটি টাকা

বুধবার, ০৬ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৭১ বার পঠিত

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে বছরে আয় হয়েছে আড়াই কোটি টাকা

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে যাত্রা শুরু করে ২০১৮ সালের মে মাসে। তবে এই স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) বাণিজ্যিক সেবা দেওয়া শুরু করে চলতি বছরের শুরুর দিকে। বর্তমানে এ স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেল সেবা নেওয়া শুরু করেছে। তবে গত মে মাসে বিসিএসসিএল পরীক্ষামূলকভাবে ছয়টি টেলিভিশন চ্যানেল, একটি মোবাইল ফোন অপারেটরসহ আরও

দুটি প্রতিষ্ঠানকে সেবা দেওয়া শুরু করে। এসব থেকে ২০১৮-১৯ অর্থবছরের জুন পর্যন্ত তাদের আয় হয়েছে মোট দুই কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ৭৩২ টাকা। সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত অর্থবছরে স্যাটেলাইট ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বিসিএসসিএলকে খরচ করতে হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা। অবশ্য এই টাকা তারা পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে। বিসিএসসিএল বলেছে, আগের অর্থবছরে সব মিলে তারা মোবাইল ফোন অপারেটর বাংলালিংকসহ দুই ডিটিএইচ কোম্পানি আকাশ ও বায়ারের কাছে স্যাটেলাইটের ব্যান্ডউইডথ এবং ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে আয় করেছে। তা ছাড়া এডিএন ও স্কয়ারসহ আরও দুটি কোম্পানিও তাদের কাছ থেকে সেবা নিয়েছে।

গত মে মাসে ছয়টি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নেওয়া শুরু করে। অক্টোবরে এসে সব টেলিভিশন একবারে বাণিজ্যিকভাবে সেবা গ্রহণ করতে শুরু করেছে। আপাতত এগুলোর বাইরে বিসিএসসিএলের আয়ের আর কোনো বন্দোবস্ত হয়নি। তবে সামনের বছর থেকে সরকারি এই প্রতিষ্ঠান লাভজনকে পরিণত করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে ২০১৭ সালের ৩ জুলাই মন্ত্রিসভার অনুমোদনক্রমে কোম্পানি হিসেবে বিসিএসসিএল গঠিত হয়। পরের মাসে সেটি জয়েন্ট স্টকে নিবন্ধিত হয়।

Facebook Comments Box

Posted ০১:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com