Ad
x

সম্ভাবনাময় সিরামিক পণ্য তুলে ধরছে বাংলাদেশ

শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৫৮ বার পঠিত

সম্ভাবনাময় সিরামিক পণ্য তুলে ধরছে বাংলাদেশ

সম্ভাবনাময় সিরামিক পণ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরছে বাংলাদেশ। রাধানীর ইন্টারন্যশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপো বাংলাদেশ-২০১৯ এ অংশগ্রহণ করেছে দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা।

নির্মাণ খাতের আধুনিক সিরামিক পণ্য উৎপাদনে বাংলাদেশ বেশ এগিয়ে যাচ্ছে। সিরামিক পণ্য, উপাদান, মেশিনারি ও প্রযুক্তি বিশ্বের কাছে তুলে ধরতে ও আধুনিক প্রযুক্তি স্থানীয় উদ্যাক্তাদের দোরগোড়ায় পৌঁছাতে আন্তর্জাতিক এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারিং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন।

শুক্রবার দ্বিতীয় দিনের মতো চলছে সিরামিক খাতে দেশের সবচেয়ে বড় এ প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই আইসিসিবিতে ভিড় করেন এ খাতের ব্যবসায়ী-উদ্যেক্তারা।

স্পট অর্ডারের সুযোগ থাকায় বিদেশি ক্রেতাদের পাশাপাশি দেশি ক্রেতারাও অংশ নিয়েছেন মেলায়। শেল্টা সিরামিকের এক্সিকিউটিভ সানজানা বলেন, আমাদের পণ্য বিদেশিদের কাছে তুলে ধরছি। সেই সঙ্গে পণ্যের কোয়ালিটিও। বিদেশিদের বলছি, পণ্যের মানে কোনো আপস নেই।

এবারের প্রদর্শনীতে ২০টি দেশের মোট ১২০টি প্রতিষ্ঠান ও ১৫০টি ব্র্যান্ড অংশ নিয়েছে। এছাড়া ৩শ’ আন্তর্জাতিক প্রতিনিধি ও ৫০০ বায়ারস হোস্ট এবারের এক্সপোতে অংশ নিয়েছে।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী ও সম্মেলনে দক্ষতা উন্নয়ন, ব্র্যান্ডিং, নতুনত্বসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অবদান বিষয়ক সেমিনারও চলছে।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র’র ব্যবস্থা।

Facebook Comments Box

Posted ০১:১০ অপরাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com