বিবিএনিউজ.নেট
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ প্রিন্ট ৫০৭ বার পঠিত
প্রাণ অ্যাগ্রিকালচারাল মার্কেটিং লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ২১ ডিসেম্বর ২০১৯ রাজধানীর প্রগতি সরণিতে নিজস্ব ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে পরিচালনা পর্ষদ।
কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, পরিচালক উজমা চৌধুরী ও সাবিহা আমজাদ, স্বতন্ত্র পরিচালক মো. আবদুস সালাম এফসিএ ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইয়ামিন, ডিরেক্টর মার্কেটিং চৌধুরী কামরুজ্জামান। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব কাজী আবদুর রহমান। এ সময় বিপুলসংখ্যক শেয়াহোল্ডারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটির নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ৭৯ টাকা ৪৯ পয়সা। শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা।
Posted ০৩:৫০ অপরাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com