বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ প্রিন্ট ৬০৩ বার পঠিত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অগ্রণী ব্যাংক লিমিটেড এবং বিকাশ লিমিটেডের সহায়তায় সম্প্রতি প্রায় ১০ লাখ শিক্ষার্থীর মধ্যে ২৯২ কোটি টাকা উপবৃত্তি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর, এসইডিপি মু. ফজলুর রহমান, অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, বিকাশ লিমিটেডের সিইও কামাল কাদির।
Posted ০৩:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com