বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসই’র পরিচালক সালমা নাসরীনের যোগদান

মঙ্গলবার, ১০ মার্চ ২০২০   প্রিন্ট   ৬৬৭ বার পঠিত

ডিএসই’র পরিচালক সালমা নাসরীনের যোগদান

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পিআরএল) সালমা নাসরীন সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দান করেছেন।

এর আগে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসন ক্যাডারে চাকরিকালীন অবস্থায় ১৯৯৬ সালে যুক্তরাজ্যের ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যাক্রো অর্থনীতির ওপর এমএসসি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ চাকরি জীবনে তিনি বিডার নির্বাহী সদস্য এবং প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিকবার নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com