Ad
x

ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

রবিবার, ১৫ মার্চ ২০২০   প্রিন্ট   ৬৭৫ বার পঠিত

ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। আজ রোববার দুপুর ১টা থেকে ভারতীয় পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করে।

জানা যায়, আমদানির প্রথমদিনে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় ৮৮ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আমির হামজা জানান, প্রতিটন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। খুলনার মেসার্স হামিদ এন্টারপ্রাইজ, রাজবাড়ীর মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ ও সাতক্ষীরার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজসহ একাধিক আমদানিকারক এই পেঁয়াজ আমদানি করছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ সংকটের কারলে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে।

Facebook Comments Box

Posted ০৩:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com