নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৮ বার পঠিত
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মীর্জা সালমান ইস্পাহানি। একই পদে মেজর (অব.) এমদাদুল ইসলামও নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিএসইর জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিএসইর আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে দুই পরিচালকের পদ শূন্য হওয়ার কথা রয়েছে। ওই পদে পরিচালক নির্বাচনের জন্য মনোনয়ন আহ্বান করা হলে শেষ দিন পর্যন্ত অন্য কেউ মনোনয়ন জমা দেননি। ফলে মীর্জা সালমান ইস্পাহানি ও মেজর (অব.) এমদাদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত পরিচালক মীর্জা সালমান ইস্পাহানি আইএসপিআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মেজর (অব.) এমদাদুল ইসলাম বি কে ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালক।
সিএসইর চেয়ারম্যান একেএম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি তাদের নির্বাচিত হওয়ার ঘোষণা দেয়। কমিটির অন্য সদস্যরা হলেন মো. শওকত আলী তালুকদার ও ড. মো. খোরশেদ আলম তালুকদার।
Posted ০৬:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন