নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪ বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইটস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪১ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৫ লাখ ২৩ হাজার টাকার।
৩২ কোটি ২৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, ফারইস্টনিটিং , প্রাইম ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক।
Posted ০৩:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন