|

Advertisement
×

অগ্নি সিস্টেমসের ক্রেডিট রেটিং নির্ধারণ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

অগ্নি সিস্টেমসের ক্রেডিট রেটিং নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসির ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে। দ্য বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ ক্রেডিট রেটিং প্রদান করেছে। একই সঙ্গে কোম্পানিটির ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে ‘স্থিতিশীল’ (Stable) আউটলুক নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com