নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৯ বার পঠিত
ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- এপেক্স ফুটওয়্যার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও জিকিউ বলপেন।
নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-
২৯ নভেম্বর : এদিন বেলা ১১টায় এপেক্স ফুটওয়্যারের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩০ নভেম্বর : এদিন বেলা ১১টায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং জিকিউ বলপেনের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানি ২টির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানি ২টির মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৩৫ শতাংশ ক্যাশ ও জিকিউ বলপেন ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
Posted ০৪:২০ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন