নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২২ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে কমেছে বাজার মূলধন। তবে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩ হাজার ১০৩ কোটি টাকা বা দশমিক ৪৬ শতাংশ কমেছে। সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৭৯৮ কোটি ৩৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ কোটি ৯৪ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪৩ কোটি ৫৯ লাখ টাকা। সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৬২ পয়েন্টে এবং ২ হাজার ৯০ পয়েন্টে। সপ্তাহটিতে ডিএসইতে ৩৮১ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯ টির, দর কমেছে ২২০ টির এবং ৪২ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
Posted ০৪:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন