নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৩ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৬ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.৬০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২৪ দশমিক ১১ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৩.৯০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে বেক্সিমকোর শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬.২০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– শার্প ইন্ড্রাস্ট্রিজের ১৯.০৯ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ১৮.৩১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৭.৬৫ শতাংশ, একমি পেস্টিসাইডের ২৪.৫০ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৩০.০০ শতাংশ, পূবালী ব্যাংকের ১৪.০৯ শতাংশ ও তুং-হাই নিটিংয়ের ১৪.০০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৪:১১ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন