সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
ডাক্তার-নার্সদের বাড়িওয়ালাদের প্রতি হুঁশিয়ারী

কোন আয়ে তৈরী হয়েছে বাড়ি খুঁজে দেখবে দুদক

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৭২৩ বার পঠিত

কোন আয়ে তৈরী হয়েছে বাড়ি খুঁজে দেখবে দুদক

দেশের জরুরী মুহুর্তে সেবা দেয়া চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের যেসব বাড়িওয়ালা বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন, প্রয়োজন হলে তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সংস্থাটির জনসংযোগ বিভাগের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

ইকবাল মাহমুদ বলেন, জাতির এই সংকটময় সময়ে চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত। এদের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো প্রকার অসম্মান করা আইনিভাবেই অপরাধ।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা বিশ্বাস করি, কেউ যদি এই আইনের লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এরপরও যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাহলে দুদকও আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে। অবৈধ সম্পদের উৎস পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ০৭:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com