Ad
x

বাসভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ

শনিবার, ৩০ মে ২০২০   প্রিন্ট   ৫৭৮ বার পঠিত

বাসভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ

করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত টানা ৬৬ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৩১ মে) খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে গণপরিবহনও (বাস, লঞ্চ, ট্রেন)। তবে অর্ধেক সিট ফাঁকা রাখার শর্তে গণপরিবহন চালু হলে মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে বাসভাড়া বাড়ানো হচ্ছে।

এ অবস্থায় আন্তঃজেলা চলাচলে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার (৩০ মে) বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি বাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে বিআরটিএর কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অপরদিকে বিদ্যমান ভাড়ায় আগামীকাল রোববার থেকে আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ভাড়া বাড়বে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে।

করোনা ভাইরাস সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়। এরপরই স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা নিয়ে গতকাল শুক্রবার বাস ও লঞ্চ মালিকদের নিয়ে আলাদা বৈঠক করে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ।

Facebook Comments Box

Posted ০২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com