নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ প্রিন্ট ৫৬৮ বার পঠিত
বোর্ডসভার তারিখ নির্ধারণ করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডে এবং এসএস স্টিল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বীমা খাতের কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা আগামী ১৪ জুলাই দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় ৩১ মার্চ,২০২০ ও ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বীমা খাতের অপর কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১২ জুলাই দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল মিলস লিমিটেডের বোর্ড সভা আগামী ১২ জুলাই বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় ৩১ মার্চ, ২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে (অক্টোবর,-ডিসেম্বর,১৯) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪৬ পয়সা। আর বছরের ৬ মাসে (জুলাই,-ডিসেম্বর,১৯) আয় করেছিল ১ টাকা ১৫ পয়সা।
Posted ০৩:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com