Ad
x

বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে ২ কোম্পানি

রবিবার, ১২ জুলাই ২০২০   প্রিন্ট   ৫১৪ বার পঠিত

বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে ২ কোম্পানি

বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- শমরিতা হসপিটাল লিমিটেড এবং রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৮ জুলাই সকাল ১১টায় শমরিতা হসপিটাল লিমিটেডের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ পয়সা।

আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

Facebook Comments Box

Posted ০৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com