নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ প্রিন্ট ৬১৫ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে সুশাসন আনার লক্ষ্যে উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রি ও হস্তান্তর বন্ধসহ নানা সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবং চার বছরের মধ্যে কোম্পানি ভাল অবস্থায় না গেলে তালিকাচ্যূত করতে পারবে স্টক এক্সচেঞ্জ। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
আজ বৃহস্পতিবার বিএসইসির ৭৩৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল স্পন্সর ও বর্তমান পরিচালকদের ধারণকৃত শেয়ার বিক্রয়, হস্তান্তর, স্থানান্তর এবং প্লেজ বন্ধ থাকবে। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানিসমূহকে ছয় মাসের মধ্যে বার্ষিক সাধারন সভা (এজিএম) করতে হবে। সকল ধরনের শেয়ার হোল্ডার মিটিং (এজিএম/ইজিএম) ই-ভোটিং/অনলাইন ভোটিং এর সুবিধা প্রদান পূর্বক ডিজিটাল প্লাটফর্মে অথবা হাইব্রিড সিস্টেমে করতে হবে। যে সকল কোম্পানি দুই বছর বা তদূর্ধ্ব সময় ধরে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত সেই সমস্ত কোম্পানি ৪৫ কর্মদিবসের মধ্যে চলমান বোর্ড পুনর্গঠন করতে ব্যর্থ হলে বর্তমান পরিচালক ও স্পন্সরগণ অন্যকোন তালিকাভুক্ত কোম্পানিতে ও শেয়ারবাজার মধ্যস্থতাকারী কোন কোম্পানির পরিচালক হিসেবে থাকতে পারবেন না।
এছাড়া কমিশন এ ক্ষেত্রে বিশেষ অডিটর ও কমিশন কর্তৃক পর্যবেক্ষক নিয়োগ এর মাধ্যমে বোর্ড পুনর্গঠন করে ‘জেড’ ক্যাটাগরি কোম্পানির সুশাসন নিশ্চিত করবে। পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ৪ বছরের মধ্যে কোম্পানির সার্বিক অবস্থার উন্নয়ন করতে ব্যর্থ হলে স্টক এক্সচেঞ্জ উক্ত কোম্পানিকে তালিকা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এবং এ বিষয়ে পূর্ববর্তী নোটিফিকেশন এবং আদেশ বাতিল করে শীঘ্রই কমিশন কর্তৃক একটি নোটিফিকেশন ইস্যু করার সিদ্ধান্তও গৃহীত হয়।
এই ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের (সেটেলমেন্ট অব ট্রান্সসেকশন) রেগুলেশনস, ২০১৩ এর প্রয়োজনীয় ধারা সংশোধনপূর্বক বিভিন্ন কারনে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরমধ্যে পরপর ২ বছর নগদ লভ্যাংশ প্রদানের ব্যর্থ কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে। আর পরপর ২ বছর এজিএম আয়োজন করতে ব্যর্থ কোম্পানিও ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
এছাড়াও ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির লেনদেনে টি+৩ তে সম্পন্নসহ নিম্নোক্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সিদ্ধান্ত অনুযায়ী, ৬ মাস বা ততোধিক সময় কোম্পানির উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, অথবা
যদি পরপর দুই বছর নীট কার্যকর লোকসান অথবা নেগেটিভ ক্যাশফ্লো থাকলে, অথবা
যদি তালিকাভুক্তি কোম্পানির পুঞ্জিভূত লোকসান তার পরিশোধিত মূলধন কে অতিক্রম করে।
এছাড়াও কোন তালিকাভুক্ত কোম্পানি কে সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য কমিশনের অনুমতি ক্রমে স্টকএক্সচেঞ্জদ্বয় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করতে পারবে।
Posted ০৭:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com