শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দর বাড়ার শীর্ষে পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৬ আগস্ট ২০২০   প্রিন্ট   ৩৭৪ বার পঠিত

দর বাড়ার শীর্ষে পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭০ পয়সা বা ১৬.২৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৯৩ বারে ২৫ লাখ ২৬ হাজার ৮৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৫০ পয়সা বা ১১.৬৩ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ২৯৫ বারে ২১ কোটি ২৩ লাখ ৮৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড । আজ কোম্পানিটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ব্রাক ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ফাইন ফুডস ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

Facebook Comments Box
×

Posted ০৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com