বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাড়ছে ৩ কোম্পানির শেয়ার দর

পুঁজিবাজার ডেস্ক

সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২৩১ বার পঠিত

বাড়ছে ৩ কোম্পানির শেয়ার দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানিগুলোর কর্তৃপক্ষক এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিকস, নর্দার্ণ জুট ও বেক্সিমকো সিনথেটিক্স।

ডিএসই সূত্রে জানা গেছে, শাইনপুকুর সিরামিকস, নর্দার্ণ জুট ও বেক্সিমকো সিনথেটিক্স শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ৬ জানুয়ারি নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, শাইনপুকুর সিরামিকসের গত ১৮ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়েই চলেছে। ওই দিন থেকে বেড়ে শেয়ারটির দর দাঁড়ায় ১৬ টাকা ৪০ পয়সা। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৬ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

নর্দার্ণ জুটের ও গত ২ জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়েই চলেছে। ওই দিন থেকে বেড়ে শেয়ারটির দর দাঁড়ায় ১ হাজার ৪০০ টাকা ১০ পয়সা। আলোচিত সময়ে শেয়ারটির দর ১ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১ হাজার ৪৩৯ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

এবং বেক্সিমকো সিনথেটিক্স এর গত ১৭ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়েই চলেছে। ওই দিন থেকে বেড়ে শেয়ারটির দর দাঁড়ায় ৯ টাকা ৯০ পয়সা। আলোচিত সময়ে শেয়ারটির দর ৯ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Facebook Comments Box
×

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com