মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ট্রাস্ট ব্যাংকের এজিএম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫৩৭ বার পঠিত

ট্রাস্ট ব্যাংকের এজিএম সম্পন্ন

আজ রোববার ডিজিটাল প্লাটফর্মে  ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এনায়েত উল্ল্যাহ সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আবু নাছের মোঃ ইলিয়াস, ব্রিগেডিয়ার জেনারেল রাকিব উদ্দিন আহমেদ; ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফারুক; ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন; শাহেদুল ইসলাম, জনাব আরশাদ জামাল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দীন ও কোম্পানী সচিব মোঃ মিজানুর রহমান, এফসিএস।

সভায় সর্বসম্মতিক্রমে ৩১ শে ডিসেম্বর ২০১৯ সালের ব্যাংকের সমাপ্ত বছরের পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণীসমূহ অনুমোদনের পাশাপাশি ২০১৯ সালের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুকূলে ১০ শতাংশ লভ্যাংশ অর্থাৎ ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস অনুমোদন করা হয়।

Facebook Comments Box
×

Posted ০৫:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com