|

Advertisement
×
ইফাদের শেয়ারে কারসাজি

সোলাইমান রুবেলকে ১০ লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০   প্রিন্ট   ১১৮৩ বার পঠিত

সোলাইমান রুবেলকে ১০ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোসের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় বিনিয়োগকারী সোলাইমান রুবেলকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আল আরাফা ইসলামী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিস লিমিটেডের গ্রাহক। বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৭৩৭ তম কমিশন সভায় এ জরিমানা করা হয়। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডের গ্রাহক সোলায়মান রুবেল (ক্লায়েন্ট কোড-৯৬৮, ২১৩৮ ও ৫৫৯৩১) বিগত ২৯.০৩.২০১৫ হতে ১৯.০৫.২০১৫ তারিখে IFAD Autos Limited এর শেয়ারের ক্রয়-বিক্রয়ে নিজেদের হিসাবে সিরিজ Transaction করে যার মাধ্যমে বিপুল পরিমাণ শেয়ারের লেনদেন হলেও মালিকানা পরিবর্তন হয়নি। মূলত নিজের অ্যাআউন্টে সিরিজ লেনদেনের মাধ্যমে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর চেষ্টা করেছেন তিনি।

এই সিরিজ লেনদেনের মাধ্যমে সুলায়মান রুবেল সিকিউরিটিজ আইন Section 17(e) (iii) এবংSection 17(e) (v) of the Securities and Exchange Ordinance ১৯৬৯ ভঙ্গ করেছে। আইন লংঘনের দায়ে তাকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com