নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ প্রিন্ট ৩৯৮ বার পঠিত
যমুনা ব্যাংক লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
সভায় ২০১৯ সালের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়াও উক্ত সভায় ব্যাংকের সংঘ-স্মারক ও সংঘ বিধির কতিপয় ধারার সংশোধন/সংযোজন/বিয়োজনের জন্য স্পেশাল রেজুলেশন অনুমোদন করা হয়।
এজিএমে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি-এর চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সরকার, পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, ব্যাংকের কোম্পানী সচিব এম.এ.রউফ এবং বহিঃ নিরীক্ষক কোম্পানীর প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ভার্চ্যুয়ালী বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহন করেন।
Posted ০৩:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com