রবিবার ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইরতেজা আহমেদ স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের এমডি ও সিইও

বিবিএনিউজ.নেট

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮৫ বার পঠিত

ইরতেজা আহমেদ স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের এমডি ও সিইও

স্ট্র্যাটেজিক্যাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ইরতেজা আহমেদ খান।

ব্যাংকবহির্ভূত নতুন এ আর্থিক প্রতিষ্ঠান চলতি বছরের মার্চে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়েছে। এটি বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্র্যাটেজিক্যাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এসএফআইএল) জানায়, তারা নতুন নেতৃত্বের অধীনে গ্রাহকের প্রয়োজনের ওপর ভিত্তি করে বিভিন্ন আর্থিক সমাধান নিয়ে আসবে।

এসএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইরতেজা আহমেদ মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এর আগে তিনি আইডিএলসি ফাইন্যান্সের মহাব্যবস্থাপক ও কনজিউমার ডিভিশনের প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি কর্মজীবন শুরু করেন ১৯৯৯ সালে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ে যোগদানের মাধ্যমে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি এবং চার্টার্ড অ্যাকাউন্টিং ও আইসিএমএবি থেকে ডিগ্রি লাভ করেন।

Facebook Comments Box
×

Posted ০৩:১০ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com