Ad
x

প্রাণ ডেইরিকে ৮৫ কোটি টাকা ঋণ দেবে এডিবি

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৩৫১ বার পঠিত

প্রাণ ডেইরিকে ৮৫ কোটি টাকা ঋণ দেবে এডিবি

প্রাণ ডেইরি লিমিটেডকে ৮৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার দু’পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। করোনাভাইরাসের মধ্যে দুগ্ধজাত পণ্যের সরবরাহ বজায় রাখতে এ ঋণ দিচ্ছে এডিবি।

এডিবি বলছে, এতে ১২ হাজার চাষির পাশাপাশি কাজ হারানোর ঝুঁকিতে থাকা আরও এক হাজার ২০০ কৃষকের কাছ থেকেও দুধ কেনা সম্ভব হবে।

এ বিষয়ে পিডিএলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা উজমা চৌধুরী বলেন, ‘করোনার কারণে কৃষকের সঙ্গে ক্রেতাদের সম্পর্ক বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে। এডিবির এ সহযোগিতায় সেসব প্রতিবন্ধকতা উতরে কৃষক ও ক্রেতার মধ্যকার চেইনটি বজায় রাখতে পারব, যা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

এডিবির কৃষি বিনিয়োগ শাখার বিনিয়োগ বিশেষজ্ঞ তুষনা দোড়া বলেন, ‘করোনার কারণে কৃষির শৃঙ্খলকে বাধাগ্রস্ত করেছে। এ কারণে খাদ্য অপচয় হয়েছে। শ্রমিকদের চলাচলে বাধা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণও বাধাগ্রস্ত হয়েছে। এ শৃঙ্খলাকে বজায় রাখার জন্য অর্থনৈতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।’

Facebook Comments Box

Posted ০৩:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com