নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪০৫ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের প্রাধান্য দেখা গেছে। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৮টিই মিউচ্যুয়াল ফান্ড। এদিন গেইনার তালিকার শীর্ষে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ফান্ডটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৩৭২ বারে ২৩ লাখ ৪৪ হাজার ২২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ২১৭ বারে ৭৬ লাখ ৮৩ হাজার টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ কোটি ৩০ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। আজ ফান্ডটির দর ৮০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে। আজ ফান্ডটির শেয়ার সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
Posted ০৫:৩১ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com