সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিডি ল্যাম্পসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৪৮ বার পঠিত

বিডি ল্যাম্পসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে বিডি ল্যাম্পস শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৯ টাকা ৮৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ১২ পয়সা।

৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৯৮ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ৭০ পয়সা।

এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপি্‌এস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৪৮ পয়সা।

হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে তা মাইনাস ৯ টাকা ৭৯ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৭৭  টাকা ১৩ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com