|

Advertisement
×

ডেলটা লাইফের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৬ বার পঠিত

ডেলটা লাইফের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য মিসেস আদিবা রহমান প্রধান অতিথি হিসাবে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, কনসালটেন্ট শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কেন্দ্রীয় কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

প্রধান অতিথি কোম্পানীর চল্লিশ বছরের অগ্রযাত্রায় সকলের অবদানকে স্মরণ করেন এবং সকলকে শুভেচ্ছা জানান। একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কার্যালয় সহ কোম্পানীর সকল কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com