সোমবার ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা ও প্রান্তিক প্রকাশ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫২২ বার পঠিত

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা ও প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং ও ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ২০১৯, সমাপ্ত অর্থবছরের শেয়ার হোল্ডারদের জন্য না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১২৬ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৫১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১১৩ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৯ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

৩১ মার্চ ২০২০, পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৪ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৮ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি- জুন ২০২০) কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৯ পয়সা।

এদিকে নয় মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর ২০২০) কোম্পানিটি সমন্বিতভাবে লোকসান দেখিয়েছে ১১ টাকা ৩৮ পয়সা, আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১১ পয়সা।

এছাড়াও (জুলাই-সেপ্টেম্বর ২০২০) তিন মাসে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৪ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ পয়সা।

Facebook Comments Box
×

Posted ১১:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com