Ad
x

৫ কোম্পানির বোর্ড সভা আজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮২ বার পঠিত

৫ কোম্পানির বোর্ড সভা আজ

আজ অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ডসভা। কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, পাওয়ার গ্রিড লিমিটেড, কহিনূর কেমিক্যাল লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। কোম্পানিগুলো সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের বোর্ড সভা ৭ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।

পাওয়ার গ্রিড লিমিটেডের বোর্ড সভা ৭ নভেম্বর, সন্ধা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে। এছাড়াও ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

কহিনূর কেমিক্যাল লিমিটেডের বোর্ড সভা ৭ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।

জুট স্পিনার্স লিমিটেডের বোর্ড সভা ৭ নভেম্বর, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের বোর্ড সভা ৭ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com