নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ নভেম্বর ২০২০ প্রিন্ট ৪৪৮ বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। রোববার (১৫ নভেম্বর) কোম্পানির বোর্ডসভায় গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ২৮ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট ক্যাশ ফ্লো হয়েছে ৪২পয়সা। আগের বছর একই সময় ছিল ৩৬ পয়সা। ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৩৯ পয়সা। গত বছর ছিল ১৪ টাকা ৬১ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় কারখানা প্রাঙ্গনে এই এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
Posted ০৯:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com