Ad
x

ইফাদ অটোসের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৯৮৬ বার পঠিত

ইফাদ অটোসের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড ৩১ জানুয়ারি বৃহস্পতিবার চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’১৮-ডিসেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, আলোচিত প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ছিল ১ টাকা ৫৬ পয়সা।

দুই প্রান্তিক মিলিয়ে চলতি বছরের প্রথম ৬ মাসে (জুলাই’১৮-ডিসেম্বর’১৮) কোম্পানির ইপিএস হয়েছে ৩ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৭ টাকা ৩০ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com